কহিনুর বাউফল(পটুয়াখালী )প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৩ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক সেলাইমেশিন পেলেন প্রতিবন্ধী পরিমল চন্দ্র মিস্ত্রি (৩৬)। সেলাইমেশিন পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে দীর্ঘ ১৫বছর পরে আবার কাজে ফিরবেন তিনি। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পরিমলের হাতে সেলাইমেশিন তুলে দেন ইউএনও জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান মো.মোসারেফ হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান, আনন্দ টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি, প্রমূখ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার সদর ১২নং বাউফল ইউনিয়নের গোসিংগা গ্রামের বিপুল চন্দ্র মিস্ত্রির ছেলে পরিমল চন্দ্র এক সময় গার্মেন্টস শ্রমিক ছিলেন। ১৫বছর আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে শারিরিক প্রতিবন্ধী হয়ে যান তিনি। হারিয়ে ফেলেন কর্ম ক্ষমতা। পেটের দায়ে বাধ্য হয়ে শুরু করেন ভিক্ষাবৃত্তি। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রতিবন্ধী পরিমলকে একটি বৈদ্যুতিক সেলাইমেশিন দেওয়ার ব্যবস্থা করেন। সেলাইমেশিন পেয়ে পরিমল বলেন,‘ পেটের দায়ে ভিক্ষা করেছি। আর ভিক্ষা করবো না। ইউএনও স্যার সেলাইমেশিন দিয়েছেন। দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করবো।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন,‘ টাইফয়েড জ্বরে পরিমলের দুটি পা প্যারালাইজড হয়ে গেছে। তবে তার কাজ করার অভিক্ষতা আছে, তাই একটি বৈদ্যুতিক সেলাইমেশিন উপহার দেওয়া হয়েছে। এতে তাঁর জীবনে পরিবর্তন আসবে। আর ভিক্ষা করতে হবে।


