কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শহীদ ইব্রাহিম সেলিম ফাউন্ডেশনের আয়োজনে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুনার্মেন্ট-২০২০ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে ‘সুমন-জসিম বাউফল’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ‘স্কেলেট বাউফল’ দল।
প্রধান অতিথি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি)। বৃহস্পতিবার রাত ৮টায় বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন- টুর্নামেন্ট পরিচালনা করেন- মুজিবর্বষ ব্যাডমিন্টন টুনার্মেন্ট-২০২০ পরিচালনা কমিটির আহŸায়ক ইবনে ফারুক সৌমিক ও সদস্য সচিব ফুয়াদ হাসান। অনুষ্ঠিতটুর্নামেন্ট ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন, বাউফল পৌরআ’লীগ সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, সাবেক ভাইস- চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামসুল আলম মিয়া।


