বাউফলে ৪ কোটি টাকা ব্যায়ে ১৪ গ্রামে বিদ্যুতায়ণ

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মুজিব বর্ষেই শতভাগ বিদ্যুৎ ৪৭ কোটি টাকা ব্যায়ে ৮টি ইউনিয়নের ১৪ গ্রামে নতুন বিদ্যুৎয়ান করা হয়েছে। সংযোগকৃত গ্রামগুলো হল, নাজিরপুর ইউনিয়নের ধানদী,ছোটডালিমা, নিজতাতেরকাঠি, নিমদি, নাজিরপুর। নওমালা ইউনিয়নের মৈশাদী। দাশপাড়া ইউয়িনের চর আলগী, মৈশাদি। বগা ইউনিয়নের শাপলাখালী।কাছিপাড়া ইউনিয়নের কারখানা। কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ,মেহেন্দীপুর। সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর। ধুলিয়া ইউয়িনের ঘরচাকাঠি ও পূর্ব ঘুরচাকাঠি।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান বিষয়ক কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিসের জেনারেল ম্যানেজার এ,কে,এম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর-রশিদ প্রমুখ। জেনারেল ম্যানেজার এ,কে,এম আজাদ জানান উপজেলার ১৪টি গ্রামের ১৪০৪ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এর লাইন নির্মান ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ৭০ লক্ষ ৯১ হাজার টাকা। উপজেলার সকল গ্রামে কমবেশি পল্লী বিদ্যুৎ সংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।