কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে ঘন্টাব্যাপি লিফলেট বিতরণ করেছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি দলীয় কার্যালয় জনতা ভবন থেকে লিফলেট বিতরণ শুরু করে ইলিশ চত্বরে এসে শেষ করেন।
ওই সময় তিনি বাউফল পৌর শহরের ব্যাবসায়ী, পথচারি ও গাড়ির ড্রাইভার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা থাকার পরামর্শ দেন। তিনি বলেন, করোনাভাইসরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সচেতনতা সর্তকতা অবলম্বল করলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। তিনি আরো বলেন- এই ভাইরাস প্রতিরোধে শেখ হাসিনার সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামীলীগ (একাংশ) সভাপতি মো.ইব্রাহিম ফারুক, সাবেক এপিএস আনিসুর রহমান সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।


