কহিনুর বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।১৮,১০,২২ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরাজ এমপি।
এসময় উপস্তিত ছিলেন,উপজেলা নিবার্হী অফিসার মোঃ আল আমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সহ সরকারি কর্মকর্তাবৃদ। এর পর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ইউএন’ও আল আমিন এর সভাপতিত্বে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন,ভাইস চয়ারম্যান মোশারফ হোসেন,বাউফল মর্ডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আরা,আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম প্রমুখ ।
এছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় জনতা ভবনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


