নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. জিবরান (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মালঞ্চি রেলগেট থেকে আব্দুলপুর অভিমুখী উপজেলা পরিষদের ঠিক পিছনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিবরান উপজেলার সোনাপাতিল গ্রামের মো. জিন্নাহর ছেলে। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, বুধবার সকালে স্থানীয় লোকজন রেল লাইনের ওপরে ট্রেনে কাটা পড়া জিবরানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে থবর দেন। খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয়রা জানায়, নিহত জিবরান একজন মানষিক ভারসামহীন এবং নেশায় আসক্ত থাকতেন। পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। আজ সকালে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যপারে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।


