বাগেরহাটের বাড়ুইপাড়া পিসি মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের বাড়ুইপাড়া পিসি মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের ৯৬-৯৭ ব্যাচের উদ্দোগে বিদ্যালয় মাঠে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাড়ুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছরোয়ার হোসেন মোড়ল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-আমিন (লাহু), অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তুহিন সরকার, লতা দত্ত, জুই,রনজিতা আক্তার,সঞ্জয় চক্রবর্তী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী। পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যলয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,পরে বিদ্যলয়ের ৯৬-৯৭ এস এস সি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান,কবিতা পরিবেশন করেন।অনুষ্ঠান সমাপনীতে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।