বাগেরহাট প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বাগেরহাট সরকারি পিসি কলেজে কবির লেখা বই, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে কলেজ চত্বরে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। পরে সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মোঃ শাখিলুর রহমানের সভাপতিত্বে কবির জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিনুজ্জামান, পিসি কলেজের উপাধ্যক্ষ্য মোস্তাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, শিক্ষাবিদ মোজাফফর হোসেন, কমল কুমার ঘোষ প্রমুখ।


