বাগেরহাটে রামপালে ব্যবসায়ীকে হত্যার চেষ্ঠা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালের শোলাকুড়া গ্রামে ইব্রাহিম নামে এক ব্যবসায়ীকে ৪/৫জমের একদল সন্ত্রাসী হত্যার চেষ্ঠা করে ব্যর্থ হয়েছে। এব্যাপারে আহত ইব্রাহিম ,হারুন,জাহাঙ্গীর মোল্লাসহ ৪জনের নাম উল্লেখ করে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।প্রাপ্ত অভিযোগে জানাযায়, বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের ইব্রাহিম ফকিরের সাথে প্রতিবেশী হারুন শেখসহ একাধিক হত্যা মামলার আসামী জাহাঙ্গীর মোল্ল,হারুন মোল্লাদের সাথে দীর্ঘ দিন ধরে জমাজমিসহ নানাবিধ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

ইতিপুর্বে ইব্রাহিম এর স্ত্রী মরিয়ামকে ওই সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।পুর্ব বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে জাহাঙ্গীর,হারুনসহ ৪/৫জনের একদল সন্ত্রাসী ইব্রাহিম এর বাড়ীতে প্রবেশ করে ঘর থেকে টেনে বের করে তাকে (ইব্রাহিম)কে হত্যার উদ্দেশে রামদা দিয়ে জবাই করতে উদ্যাত্ত হয়।এসময় দা নিয়ে ধস্তাধস্তিতে তার (ইব্রাহিম)এর হাত কেটে গুরুত্বর জখম হয় এবং তার আত্বচিৎকারে স্ত্রী মরিয়াম বেগম,কন্যা টুম্পা,পুত্র বাইজিতসহ প্রতিবেশী আ: রহমান,লিপি বেগমসহ অন্যন্যে স্বাক্ষীরা ঘটনাস্থলে এসে গুরুত্বর আহত ইব্রাহিমকে উদ্বার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পড়ে রুগির অবস্থা আরো খারাপ হওয়ায় ডাক্তার তাকে বাগেরহাট সদর হাসপাতালে রেফার্ড করে।তবে বাগেরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো: ইলাহী বলেছেন ইব্রাহিম এখন শংকামুক্ত।গতকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাটের একদল সংবাদকর্মি সড়েজমিনে গেলে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান,সাবেক ইউপি সদস্য শাহীন গাজীসহ এলাকার রাজ্জাক গাজী,রহমান ফকির,জাহাঙ্গীর শেখ,শাহাজান গাজী,নিজাম শেখ,জাহেদা বেগম,ইলিয়াছ শেখ,হাফেজ মারুফ গাজীসহ আরো অনেকে বলেন,জাহাঙ্গীর মোল্লা,হারুন মোল্লা,হোসেন গাজী,নাহিদ এদের বিরুদ্বে হত্যা,চাদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।

তারা এতই প্রভাবশালী এদের ভয়ে এলাকার সাধারন মানুষ কেউ মুখ খুলতে সাহস পায়ন।তারা এলাকায় চাদাবাজী থেকে শুরু করে জোর করে অন্যের জমি দখল,মৎস্য ঘের দখল,মাছ লুট,নারী নির্যাতন,মারামরিসহ এমন কোন কাজ নেই যা তারা করে না।আর তাদের এসব অপকর্মের প্রতিবাদ করতে গেলে ক্ষতিগ্রস্থদের উপর নেমে আসে শারীরিক নির্যাতনসহ নানান রকম হয়রানী।তবে অভিযুক্ত জাহাঙ্গীর,হারুন গংরা তাদের নামে হত্যাসহ একাধিক মামলার কথা স্বীকার করেন,তবে অন্যন্যে সকল অভিযোগ সঠিক নয় বলে দাবী করেন।এদিকে এসকল কর্মকান্ডের সাথে জড়িত এই সন্ত্রাসীদের বিরুদ্বে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।এব্যাপারে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হোসেন বলেন,রুগি আমি দেখেছি। তবে উভয় প্রতিবেশীদের মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে।এবং অভিযুক্তদের গ্রেফতারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।