শেখ শিহাব উদ্দিন রুবেল,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সুমাইয়া খাতুন (১৯) নেোমর এক গৃহবধু নিখোজ হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে সে নিখোজ রয়েছে। এ ঘটনায় ওইদিন রাতেই তার স্বামী আব্দুর রহমান বাগেরেহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।নিখোজ সুমাইয়া খাতুন সদর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী এবং একই উপজেলার কাফুরপুরা গ্রামের তবিবুর রহমানের মেয়ে।বাংলাদেশ ব্যাটেলিয়ন আনসার সদস্য আব্দুর রহমান বলেন, গেল বছরের ২৩ এপ্রিল আমাদের বিবাহ হয়।
শনিবার দুপুরে কাউকে কিছু না বলে আমার স্ত্রী সুমাইয়া খাতুন বাড়ি থেকে চলে যায়। আমার শশুর বাড়িসহ সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে কোথাও না পেয়ে আমি বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছি।আমি যেকোন ভাবে আমার স্ত্রীকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই। তার কোন খোজ পেলে ০১৭৩১-৪৪৫৭৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার স্বামী আব্দুর রহমান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, সাধারণ ডায়েরী করার পর আমরা বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়েছি। এছাড়া তাকে খুজে পাওয়ার জন্য পুলিশ চেষ্টা করছে বাগেরহাটে ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনি


