বান্দরবানে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

বান্দরবানের লামায় ট্রাক, মাহিন্দ্র ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। হতাহতদের নাম ও ঠিকানা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

আজ রোববার (১১ জুলাই) লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে বালুবাহী ট্রাক ও আহতদের উদ্ধারে কাজ শুরু করেছে লামার ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল জানান, বালুবাহী ট্রাকটি ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রশাসন উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

বান্দরবানের লামা থানার (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। উদ্ধার কাজ সমাপ্ত হলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।