মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে বিপাশা রাণী (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ বিপাশা রানী।
স্থানীয়রা জানিয়েছেন,গড়েয়া গোপালপুর এলাকার সুরেন্দ্র নাথ রায়ের মেয়ে বিপাশা রানী প্রায় দেড় বছর আগে গড়েয়া কিসমত তেওয়ারিগাঁও এর নাপিত পাড়ার রোশনী বর্মনের ছেলে বরুন বর্মন (বলরাম) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে তাদের বিয়ে হয়। প্রথমে উভয় পক্ষের অভিভাবকরা তাদের বিয়ে মেন নিতে না চাইলেও, পরে কিছু দিনের মধ্যে উভয়ের পরিবার বিয়ে মেনে নেয়।
গত সপ্তাহে বিপাশা রানীর বাবা অসুস্থ হয়ে মারা যায়, তার জ্যেঠিমা হৃদরোগে আক্রান্ত হয়ে ও জ্যেঠাতো ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বিপাশা রানী তাদের মৃত্যুর কথা শুনে বাবার বাড়িতে ছুটে আসে এবং কয়েক দিন ধরে সে তার বাবার বাড়িতে অবস্থান করে।
আজ ১৫ জুলাই বৃহস্পতিবার তার জ্যেঠার বাসায় তেরাত্রি অনুষ্ঠান চলাকালে দুপুর আনুমানিক ১২ টার দিকে বৃষ্টি শুরু হলে বাসার লোকজন ঘরে ঢুকে দেখে বিপাশা রানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তার আত্মহত্যার ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে তিনি বিষয়টি ঠাকুরগাঁও সদর থানায় অবগত করেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই চন্দন ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেন। এবং সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান (আতিক) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
Attachments area


