বালিয়াডাঙ্গীতে এমপি পুত্রের হাত দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

মোঃ সুলতান আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি’র বিশেষ বরাদ্দ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।

গতমঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে স্বশরীরে উপস্থিত হয়ে অনুদানের অর্থ প্রতিষ্ঠান পরিচালনাকারি কমিটির সদস্যদের হাতে তুলে দেন সংসদ পুত্র ও অত্র অঞ্চলের মাটি ও মানুষের নেতা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

এমপি’র বিশেষ বরাদ্দপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হলো- সাবাজপুর হারামডাংগী জামে মসজিদ (২০,০০০/-),খালিপুর পুকুরপাড় জামে মসজিদ (২৩,৫০০/-), মকরডাঙ্গা লক্ষী মন্দির (২০,০০০/-), পতিলাভাষা কালি মন্দির (২০,০০০/-) ও চাড়োল খলিফা পাড়া জামে মসজিদ (২০,০০০/-)।

এসময় ২ নং চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চাটার্জী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান, লাহিড়ী আঞ্চলিক ছাএলীগের সভাপতি মোশারফ হোসেন, জিল্লুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মাজহারুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার দেশ জনগণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। সরকার রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির সহ সকল সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে। এজন্য বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। পরে তিনি তার পিতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চান।