বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩

মোঃ জয়নাল আবেদীন, রুহিয়া থানা( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আজ ২২ মে শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের ঝাকুয়া পুকুর সংলগ্ন কালমেঘ টু নেকমরদ বাইপাস সড়কে,বেলা ১০:৩০মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। উক্ত দুর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান রানার ৮০সিসি একটি মোটরসাইকেল, মোটরসাইকেল চালকসহ তিনজন আরোহী দুর্গাপুর হতে নেকমরদ অভিমুখে যাওয়ার পথে ঝাকুয়া পুকুরপাড়ে মাহেন্দ্রটির মুখোমুখি হয়।
আরো বলেন দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির গতি সীমাহীন থাকায়, মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রটির হুইজপিন বরাবর আরোহীসহ ঢুকে পড়ে। ঘটনাস্থলে দেখা যায় মাহেন্দ্রটি ঝাকুয়া পুকুরের পূর্বপাড়ে এবং পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে পুকুরের দিকে চাপিয়ে নিলে ট্রাক্টরের ইঞ্জিন পুকুরের দিকে কিছুটা নেমে আটকে যায়। দুর্ঘটনায় আহত আরোহীরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের বিশ্রামপুর (গোয়ালটুলি) গ্রামের হায়দার আলীর ছেলে সুমন (১৮)একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মোমিন (১৮) এবং একই ইউনিয়নের সিধোর কাজ্বীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহেল রানা (২২) গুরুতর আহত হন। উপস্থিত লোকজন বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে মোবাইল ফোনে খবর দিলে, বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সুমনের অবস্থা কিছুটা ভালো হলে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মমিন ও সোহেল রানার অবস্থা  আশঙ্কাজনক হওয়ায়, দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।