বালিয়াডাঙ্গীতে হরিপুরের ভ্যান চালক জামাল উদ্দিনকে হত্যার ২ আসামি গ্রেফতার

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা পাঁচপীরে আবুল কালাম আজাদের আমন ধান ক্ষেতে অর্ধগলিত ভ্যানচালক জামাল উদ্দিনের হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 জামাল উদ্দিনকে হত্যার পর বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক বাঁশঝাড়ের আড়ালে  জনৈক আবুল কালাম আজাদের আমন ধান ক্ষেতে তার লাশ ফেলে রাখা হয়।
নিহত জামাল উদ্দীনের ব্যবহৃত মোবাইলফোন ও ভ্যান উদ্ধারের জন্য পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রাণীসংকৈল উপজেলার বলিদ্বারা বাজার মালদিয়া নাচী টাওয়ার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম ও পার্শ্ববর্তী বলিদ্বারা বাসান বস্তী গ্রামের আব্দুল করিমের ছেলে মাইক্রোচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ভ্যান চালক জামাল উদ্দীনকে পরিকল্পিতভাবে হত্যার করা হয়েছে। হত্যার পর তার মৃত্যু নিশ্চিত করে তার লাশ পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
 আটক আসামিদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মৃত ভ্যানচালক জামাল উদ্দিনের ব্যাটারিচালিত ভ্যানের মোটর, মিটার, কন্ট্রোলার, ও তিনটি চাক্কাসহ কাঠের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে ভ্যানচালক জামাল উদ্দিন গত (৬ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে তার নিজের ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চৌরঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না, পেয়ে ,তার স্ত্রী হাওয়া নুর হরিপুর থানায় সাধারণ ডায়রি করতে যাওয়ার সময় পথে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামানের সাথে তার দেখা হয়। এ সময় চেয়ারম্যান মনিরুজ্জামান তাকে জানান, তার স্বামী জামাল উদ্দিনের লাশ বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।  থানা পুলিশ তাকে সংবাদ জানিয়েছে।
এলাকাবাসী ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের গলিত লাশ দেখতে পায়ে স্থানীয় থানা পুলিশকে জানায়। স্থানীয় থানা পুলিশ ও ঠাকুরগাঁও থেকে সিআইডি ও পিবিআইসহ তিনটি টিম লাশের আঙ্গুলের ছাপ নিয়ে তার ভোটার আইডি কার্ডের পরিচয়পত্র উদ্ধার করতে সক্ষম হন। জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী লাশটি পরিচয় পাওয়া যায়- লাশটি পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মুনসুর আলীর ছেলে ভ্যানচালক জামাল উদ্দিনের। পরে মৃত জামাল উদ্দিনের স্ত্রী হাওয়া নুর অজ্ঞাতনামা আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আব্দুস সোবহান ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহালের প্রতিবেদন তৈরি করেন। এবং বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।
অপর দিকে মৃত জামাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাটি মৃতের পরিবারকে খবর দিলে, পরিবারের লোকজন সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানায় এসে জামাল উদ্দিনের লাশ শনাক্ত করেন।
গত বৃহস্পতিবার পুলিশ আটক আসামিদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (বালিয়াডাঙ্গী) এ হাজির করে আসামি রফিকুল ও সাইফুল আদালতে জামালের হত্যার ঘটনাটি শিকার করে হত্যার বর্ণনা দেন।
মামলার তদন্তকালী পুলিশ কর্মকর্তা এসআই আব্দুস সোবহান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডের আবেদন করা হবে।