বালিয়াডাঙ্গীতে হেলিকপ্টার দেখতে হাজার হাজার মানুষের সমাগম

সুলতান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ইউনিয়নের ধনিরহাট সংলগ্ন, হেফজ বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করতে, হেলিকপ্টারযোগে ঢাকা হতে অত্র মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে, হেলিকপ্টার অবতরণ করেন। ধোনির হাট-বাজার হেফজ বিভাগের মাদ্রাসাটি হেলিকপ্টারযোগে উদ্বোধন করতে মেহমান হিসেবে আসবেন এ খবর শুনে দূর-দূরান্তের এবং স্থানীয় সাধারণ মানুষের ঢল নেমেছে হেলিকপ্টার দেখার জন্য। হেলিকপ্টার টি দেখার জন্য আশপাশের এবং দূর-দূরান্তের সর্বস্তরের সাধারণ মানুষের সমাগম দেখা যায়। তোমাদের আসার দ্বিতল ভবন নির্মাণে আর্থিক সহায়তা ও শুভ উদ্বোধন করেন,ডা: উম্মে সালমা চৌধুরী।

তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা হতে হেলিকপ্টারযোগে ধোনির হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন। তিনি হেলিকপ্টারযোগে সকাল আনুমানিক ১০টায় এসে পৌঁছান এবং বিকাল ৩:৩০মিনিটে হেলিকপ্টার যোগে স্থান ত্যাগ করেন।

হেলিকপ্টারটি মাঠে অবতরণের পূর্বে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ধুলাবালি থেকে পরিবেশ সুরক্ষা রাখতে পানি ছিটিয়ে সহযোগিতা করেন এবং উক্ত সমাগম নিয়ন্ত্রণে রাখার জন্য, পুলিশ প্রশাসনসহ গ্রাম্য পুলিশ মোতায়েন ছিল। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ মেহমান ডা: সালমা চৌধুরী উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান জনাব আলী আসলাম জুয়েল এবং স্থানীয় নেতাকর্মী বৃন্দ।