মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের গঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা।
আজ রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ,ও স্বেচ্ছাসেবক লীগসহ কমিটিতে পদ বঞ্চিতদের একটি গ্রুপের নেতাকর্মীরা অংশ নেন।
বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৬নং ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী,৬নং ভানোর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে এলাহী প্রমুখ।
এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন ২০১৯ সালের ২৫ নভেম্বর,সম্মেলনের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলা কমিটি গঠন করা হলেও অসৎ উদ্দেশ্যে পরদিন ২৬ নভেম্বর ওই কমিটি বাতিল করা হয়।
বাতিল করার পরে পূনরায় কমিটি গঠন করলে নতুন কমিটিতে একাধিক জামাত-বিএনপি পরিবারের সদস্য ও মাদক সেবীকে স্থান দেওয়া হয়েছে।
বক্তারা উল্লেখ করেন ২০১৯ সালের ২৫ নভেম্বরে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলার নেতারা।পরে একই পরিবারের দুই ভাইকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নিয়ে গণমাধ্যমে সমালোচনা শুরু হলে পরদিনই কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি স্থগিত ঘোষণা করা হয়।
এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে পুনরায় কেন্দ্রের নির্দেশে (২৭) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন জেলা আওয়ামী লীগের নেতা বৃন্দ।গত ২২ মে সেই কমিটি ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিলে আজ প্রতিবাদে নামেন উপজেলার পদবঞ্চিত নেতাকর্মীরা।


