সিজান খাঁন সোহাগ অনুসন্ধানী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা নামক স্থানে নারায়নগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী লিমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন।
শেষ খবর পাওয়া উদ্ধার কাজ চলছে।এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এখন ঢাকা-সিলেটের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


