বিজয়ের ৫১তম বার্ষিকীতে গজল রজনী অনুষ্ঠান

আসাদুজ্জামান বিকাশ: মঙ্গলবার ২০শে ডিসেম্বর ২০২২ইং সন্ধ্যা ৭টায় পাবনা আমিনপুর নাটিয়াবাড়ীতে দশম জাতীয় সংসদ সদস্য পাবনা-২ সাবেক এমপি সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখা খন্দকার আজিজুল হক আরজু বিজয়ের মাসে বিজয়ের ৫১তম বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক গজল রজনী অনুষ্ঠানের আয়োজন করেন অর্ঘ্য পার্ক কনভেনশন সেন্টারে।

খন্দকার আজিজুল হক আরজু সুজানগর,আমিনপুর থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধারা জীবন বাজী রেখে বাংলাদেশ কে স্বাধীন করেছে ৩০ লক্ষ্য মানুষ মারা গিয়েছে, বহু মা- বোনের সম্ভ্রম হারিয়েছে। ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষনে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেদিনের ঘোষণার ডাকে সারা বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, সাধারণ জনতা ও স্বাধীনতার পক্ষ্যে কিছু সরকারি, বেসরকারি কর্মকর্তা যুদ্ধে অংশগ্রহণ করেছিলো এবং পাক বাহিনীর হাত থেকে বাংলাদেশ কে রক্ষা করেছিলেন। আজ আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি বাংলা ভাষায় কথা বলছি আমরা সবাই বিজয়ের ৫১ তম আনন্দ উদযাপন করছি। যতদিন রবে পদ্ম,মেঘনা,যমুনা নদীর নাম ততদিন রবে বঙ্গবন্ধুর নাম।

দশম জাতীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ২৪শে ডিসেম্বর ২০২২ সম্মেলন সফল হোক সকল আওয়ামী লীগ নেতা কর্মী সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে মাঠে অংশ গ্রহন করবেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সভানেত্রী শেখ হাসিনা আগামী ২০২৩-২৪ জাতীয় সংসদ নির্বাচনের দিক নির্দেশনা দিবেন সকল নেতা কর্মী একত্রিত হয়ে নৌকা কে বিজয়ী করার লক্ষে মাঠে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তি শালী করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন কে আরও গতিশীল করতে হবে। এরপর তিনি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহত বীর মুক্তিযোদ্ধা দেশর সকল মানুষের জন্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেন।

বিজয়ের ৫১তম বার্ষিকীতে গজল রজনী অনুষ্ঠানে আমিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম ও বেড়া উপজেলার সাব- রেজিস্ট্রার মোছা: ইসরাত জাহান উপস্থিত ছিলেন। বাংলাদেশের শিল্পী মনজুরুল ইসলাম খান ভারত থেকে আগত প্রখ্যাত শিল্পী আইভি ব্যানার্জী সাংস্কৃতিক গজল পরিবেশন করেন।