বিট পুলিশিং সমাবেশ ও গ্রামপুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

জহিরুল ইসলাম, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা, ত্রিশাল থানাধীন ত্রিশাল পৌরসভা মধ্যবাজারে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সড়ক গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় । উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভুঞা, পিপিএম-সেবা, পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়,স্বাগত বক্তব্য রাখেন জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, ত্রিশাল সার্কেল,ত্রিশাল, ময়মনসিংহ, এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাইন উদ্দিন, অফিসার ইনচার্জ ত্রিশাল থানা, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনাব আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা পরিষদ; জনাব এবিএম আনিছুজ্জামান, মেয়র, ত্রিশাল পৌরসভা; জনাব মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ; জনাব মোঃ হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা পরিষদ; বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, ত্রিশাল মুক্তিযোদ্ধা কমান্ড; জনাব গোলাম মোহাম্মদ বাদল, চেয়ারম্যান ০৯নং বালিপাড়া ইউনিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শোভা মিয়া আকন্দ, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, জনাব আশরাফুল ইসলাম মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান ত্রিশাল উপজেলা পরিষদ, জনাব আলহাজ্ব নবী নেওয়ার সরকার, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা, জেলা পরিষদের সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ত্রিশাল উপজেলার অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে সম্মানিত প্রধান অতিথি মহোদয় ও গ্রাম-পুলিশ ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। ত্রিশাল থানা এলাকায় এই প্রচন্ড শীতেও গ্রাম-নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদের মত কাজ করে চলা গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে এই উদ্যোগ ব্যাপক উৎসাহ ও প্রেরণার উন্মেষ ঘটায়। কম্বল বিতরণের সময় তাদের অভিব্যক্তিতে প্রধান অতিথি ও পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাপ্রসূত ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছিল যা থানা এলাকার নিরাপত্তা রক্ষায় তাদেরকে আরও তৎপরতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় ত্রিশাল থানার সকল অফিসার ফোর্সেকে আইন-শৃঙ্খলা সম্পর্কে মূল্যবান ব্রিফিং প্রদান করেন।