মোঃআসাদুল ইসলাম চট্টগ্রাম: গত ২৭শে জানুয়ারী(শুক্রবার)ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চকবাজার থানা শাখার থানা সম্মেলন’২৩ নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।থানা সভাপতি আবসার উদ্দিন ইফতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড.বেলাল নুর আজিজি।
এসময় তিনি বলেন,”বর্তমানে আমাদের পাঠ্যপুস্তক ছেলেমেয়েদেরকে ইসলাম বিমূখী করে তুলছে।আজকে মুসলিম শিক্ষার্থীদের ইমান নষ্ট করার পাঁয়তারা চলছে এছাড়াও আমরা দেখতে পাই যে একটি দেশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে নীতি নির্ধারকরা তাদের অযোগ্যতার প্রমান বার বার দিয়ে যাচ্ছে ।যার বড় প্রমান আমাদের কপি পেস্টের পাঠ্যবই।বিতর্কিত এই পাঠ্যপুস্তক সংশোধন না করলে ছাত্র সমাজই তা শক্তহাতে দমন করবে।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।এসময় তিনি বলেন,”বর্তমানে অছাত্রদের দখলে সকল কিছু।টেন্ডারবাজি,চাঁদাবাজিতে ছাত্র সমাজ আজ লিপ্ত।ছাত্র সমাজকে একদল ব্যবহার করছে অস্ত্র হিসেবে।
আমরা এমন ছাত্র সমাজ চাই না।আমরা আদর্শের রাজনীতি কায়েম করতে চাই।আর তার নেতৃত্ব দিবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ শাহাজান,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের,কার্যনির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম শিকদার,শুরা সদস্য জুনায়েদ আব্দুল্লাহ সহ অনন্যরা।সম্মেলনে ২০২৩ শেসনের জন্য মোঃ আরিফুল ইসলামকে সভাপতি,এইচ এম বাহাদুরকে সহ সভাপতি ও মোঃ বায়োজিদ হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।


