ইব্রাহিম আকাশ, লালমোহন: ভোলার লালমোহন রবি/২০২২-২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সারা দেশে ব্যায়পক উন্নয়ন করেছেন।
শেখ হাসিনা সরকার সবসময় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেন, বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, তাই সরকার কৃষকের কথা চিন্তা করে, তাদের মাঝে বিনামূল্যে সার, বীজ,সহ সকল কিছু বিতরণ করেন। তাই আপনারা সকল আগামী নির্বাচনেও নৌকার পক্ষে কাজ কারবেন।
লালমোহন উপজেলা যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন, লালমোহন কৃষি অফিসার, এ.এফ.এম. শাহাবুদ্দিন, আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহকারী কমিশনার (ভুমি) এমরান হাসান ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, প্রকল্প অফিসার সোহাগ ঘোস, লালমোহন প্রেসক্লাবের সভাপতি এবং হামীম একাডেমির পরিচালক অধ্যক্ষ রুহুল আমিন, বদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ মেলকার, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, সহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী পরে প্রান্তিক কৃষক কৃষাণীরাসহ মোট ৩৭৫০ জনের মাঝে এই সার, বীজ বিতরণ করা হয়।


