বিয়ে করেছেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা ও উদ্যোক্তা। সামাজিক মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন পায়েল নিজেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন ইসরাত পায়েল। লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন তিনি।

নব-দম্পত্তির জন্য ভক্ত অনুরাগিসহ সবার কাছে দোয়াও চান পায়েল। ফেসবুক পোস্টে পায়েল উল্লেখ করেন, গত ৫ জুন পারিবারিকভাবে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্বীয় স্বজনদের উপস্থিতিতে পারিবারিক পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইসরাত পায়েলের জীবনসঙ্গী আল আমিন চৌধুরীর বাড়ি খুলনা জেলায়। লেখাপড়ার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। উচ্চশিক্ষায় শিক্ষিত আল আমিন চৌধুরী লন্ডনেই ব্যবসায় মনোনিবেশ করে সুপ্রতিষ্ঠিত হন। পরে সেখানে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠা গড়ে তোলেন। নানা উদ্যোগ নিয়ে আল আমিন বর্তমানে বেশকিছু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

বিয়ের খবর দিয়ে ইসরাত পায়েল বলেন, এখনকার যুগে সুখের সঙ্গে টিকে থাকা খুবই জরুরি। দোয়া করবেন, যাতে স্বামীর সঙ্গে দুখে একসঙ্গে থাকতে পারি। নিজের স্বামী সম্পর্কে বলেন, আল আমিন অত্যন্ত বড় ও ভালো মনের মানুষ। তিনি সৎ ভাবে ব্যবসা করে যুক্তরাজ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছেন বলেও জানান পায়েল।