মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল ১১টায় দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ৭’শ অতিদরিদ্র পরিবারের মাঝে সরকারি জিআর ফান্ডের এ অর্থ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
দিওড় ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান সহ স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য, উপকারভোগী পরিবারের সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


