বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” – শ্লোগানে দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ২রা মার্চ, সোমবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিরামপুর সরকারী কলেজ দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.টি.এম সেলিম।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।