সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): “টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ্যসম্মত” -এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে পালিত হলো জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগীতায় শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, শিক্ষা কর্মকর্তা নুর আলম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সম্পা আক্তার, সমবায় কর্মকর্তা নাছিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন প্রমূখ। কর্মসূচিতে শিক্ষার্থীদের স্যানিটেশন বিষয়ে সচেতনতা, হাত ধোয়া ও সিদ্ধ ডিম খাওয়ানো হয়।


