বিরামপুরে লাখো কণ্ঠে ৭ মার্চের ভাষন পাঠ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে লাখো কণ্ঠে ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করা হয়েছে। এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
৭ মার্চ সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের পরপরই লাখো কণ্ঠে ঐতিহাসিক ৭ মার্চের পুরো ভাষন সমস্বরে পাঠ করা হয়। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়– গোপাল কুন্ডু, দিলীপ কুন্ডু প্রমূখ।