কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে ঐতিহ্যবাহী বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্য্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। ২৮ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আলহাজ¦ আ.স.ম ফিরোজ এমপি।
বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, বাউফল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু, ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব বাহাউদ্দিন আল মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ,সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


