মোঃ নাজমুল আলম, ডোমার, (নীলফামারী): নীলফামারী ডোমারে কাজীপাড়া দৃষ্টি ডায়গনস্টিক সেন্টারে উদ্বেগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। 

ফ্রি রোগী দেখছেন ও ব্যবস্থাপত্র দিচ্ছেন ডাঃআরিফা সুলতানা (দৃষ্টি)এমবিবিএস ও ডাঃ মোঃ আরিফুজ্জামান আরিফ। এমবিবিএস, দৃষ্টি ডায়গনস্টিক সেন্টার এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন সকল বীর শহীদদের প্রতিশ্রদ্ধা জানাতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন।

লাভলী বেগম বলেন আমি ফ্রি মেডিকেল ক্যাম্পে দেখাতে এসেছি ম্যাডাম আরিফা সুলতানা দৃষ্টি আমাকে অনেক যত্ন সহকারে দেখেছে । আমার অনেকদিন যাবত পেটে ব্যথা। শ্রী নান্টু রায় বলেন আমার অনেকদিন যাবত আমার মাজা কোমরে ব্যথা আমি ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা ঃমোঃ আরিফুজ্জামান আরিফ স্যারের কাছে প্রেসক্রিপশন করে নিয়েছি।



