এম এম সি মেহেদী: ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ষাটতলা বাসন্তী মন্দির প্রাঙ্গনে, উপকারভোগী নির্বাচন সংক্রান্ত ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্টিত হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে – উপকারভোগী নির্বাচন সংক্রান্ত ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভায় আগ্রহীদের চাহিদা যাচাই করে আবেদন পত্র গ্রহন করা হয়।বেতাগা ইউনিয়ন সি আই জি ফোরাম এর সাধারন সম্পাদক জনাব নাজমুল হুদার স ালনায়, বেতাগা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি,স্ব- শাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ – বাংলাদেশ এর সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব স্বপন দাশ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বেতাগা ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ দাউদ আলী।
উক্ত সভার উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন,বেতাগা ইউপি সংরক্ষিত-৩ আসনের সদস্য জনাব সন্ধা রানী দাশ।বেতাগা ইউপি সংরক্ষিত-২ আসনের সদস্য জনাব কামরুন নাহার নিপা।।বেতাগা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাব নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক জনাব শর্মিষ্ঠা দাশ। বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব অলিপ দাশ, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন।বেতাগা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান।এসময় বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য বৃন্দ সহ ৮নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


