বেনাপোল রেল স্টেশনের প্লাটফর্মে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক যুবকের( ৪০) মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। নিহতের শরীরে কাল রংয়ের জিন্সের প্যান্ট এবং লাল রংয়ের টিশার্ট রয়েছে।
ছুরিকাঘাতে যুবকটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহতের বুকে এবং পেটে আঘাতের চিহৃ দেখা যাচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, লোকমুখে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তার কাছে মোবাইল বা কোন কাগজপত্র পাওয়া যায়নি। সুরতহাল করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য যশোর সদরে পাঠানো হবে।
এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে যশোর থেকে ছুটে এসেছে পিবিআই এর একটি টিম। পরিদর্শক তৈয়েবের নেতৃত্বে একটি টিম নিহতের পরিচয় শনাক্ত করণের জন্য হাতের আঙুলের ছাপ সংগ্রহ করছে।


