বোরহানউদ্দিনে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্্যাপন করা হয়েছে ।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে র‌্যালি বের হয়ে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্্দুস‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ‘র সুযোগ্য ভাতিজা এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল (এমপি) ।

শিশু দিবসের বক্তব্যে এমপি মুকুল বলেন, জাতির পিতা শিশুদের ভালোবাসতেন আর তারই ধারাবহিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। আর এজন্যই বছরের প্রথমদিনে তোমাদের হাতে বই তুলে দিচ্ছে, এটা পৃথীবিতে বিরল । তোমারা বঙ্গবন্ধু সম্পর্কে জানবে তার বিরত্বেও ইতিহাস সম্পর্কে জানতে আর এটা থেকে অনপ্রেরনা নিবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশনের আওতায় অনুষ্ঠিত হবে, আর বাংলার জনগন দেশের সার্থে উন্নয়নের স¦ার্থে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবেন ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, বোরহানউদ্দিন পৌর মেয়র এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।