বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনা নিয়ে তিন দফা হামলা ও লুটপাট

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে অটো রিক্সা ছাড়া নিয়ে তিন দফা হামলার ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে পক্ষিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে রোববার দিবাগত রাতে নতুন বাজার নামক স্থানে। এ ঘটনায় ৬-৭ জন আহত হয়েছে। দফায় দফায় হামলায় বাজারসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অটো ড্রাইভার রিয়াজ ও স্থানীয়রা জানায়, রিয়াজ নতুন বাজার থেকে যাত্রী নিয়ে বোরহানগঞ্জ বাজারে যাওয়ার জন্য রওয়ানা দেয়। এসময় স্থানীয় ক্যডার কবির তাকে দ্রæত অটোরিক্সা ছাড়তে বলে। রিক্সা ছাড়তে দেরি হওয়ায়, কবির তাকে কিল ঘুষি মেরে রাস্তার পাশে ফেলে দেয় । এক পর্যায়ে অটো ড্রাইভার সহ স্থানীয়রা প্রতিবাদ করলে কবির সেখান থেকে সরে যায়। পরে কবির তার বাহীনি নিয়ে বিকাল ৩ টার দিকে বাজারে এসে অটো রিক্সা চালক সহ লোকজনদের ধাওয়া দেয় ।এরপর রাত ৮ টার দিকে পুনরায় কবির তার বাহীনি সজীব,সাকিল,নুরনবী,মাইনুদ্দিন,রাকিব,আলাউদ্দিন সহ একদল ভাড়াটিয়া ক্যডার নিয়ে বাজারে অটোচালক সহ বাজারের লোকজনদের উপর হামলা চালায়। মুহুর্তের মধ্যে বাজার সহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । এতে আল-আমিন,কবির,মাকসুদ সহ ৬-৭জন আহত হয়। বাজার ব্যবসায়ী শুক্কুর মিয়া জানান, অটো ড্রাইভার রিয়াজ হামলা থেকে রক্ষা পেতে তার দোকানে আশ্রয় নিলে কবির বাহীনি তার দোকানে ঢুকে ভাংচুর চালায়। এসময় তার দোকানের মালামাল ও টাকা পয়সা লুটপাট হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়,কবির সহ তার বাহীনি প্রায় সময়ই তুচ্ছ ঘটনা নিয়ে নতুন বাজারে লোকজনদের উপর হামলা চালায়। এ বেপারে হামলাকারী কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের মাধ্যমে ব্যপারটি ফয়সালা হয়েছে। পক্ষিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুলহাস প ায়েত জানায়, হামলায় চোখ নষ্ট হওয়া আহত আল-আমিনকে ৫ হাজার টাকা ও মাথা ফেটে যাওয়া পথচারী কবিরকে ২ হাজার টাকা হামলাকারী কবিরের কাছ থেকে শালিশির মাধ্যমে আদায় করে দেয়া হয়েছে ।