বোরহানউদ্দিন প্রতিনিধি:ভোলা-২ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুলের পক্ষে গণসংযোগ করেছেন বোরহানউদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধাগন।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমúেøক্স থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নৌকার পক্ষে বোরহানউদ্দিন উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগন লিফলেট বিতরন ও গণসংযোগ করেন। পরে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারন সতস্ফূর্ত ভাবে মুক্তিযোদ্ধাদের সাথে গণসংযোগে অংশগ্রহন করেন। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্লাহ মিয়া, উপজেলা ভাইস্ চেয়ারম্যান রাসেল আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারন সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রফিজল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক ইসমাইল খাঁন, সেচ্ছাসেবকলীগ আহŸায়ক মোহাম্মদ আলী হীরা, মুক্তিযোদ্ধা কায়কোবাদ মিয়া, অনিল কুমার, শাহআলম নাজু, নূরইসলাম কাজী, আ: মান্নান, আ: লতিফ, জিয়াউল হক, আনোয়ারুল হক, নাছির আহমেদ প্রমূখ।


