বোরহানউদ্দিন প্রতিনিধিঃ-ভোলার বোরহানউদ্দিনে প্রাণ আর এফএল এর কাভার ভ্যানের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন । আহতরা হলেন, উপজেলার টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ এর ছেলে আযুবআলী(৫৫) ও একই ওয়ার্ডের সৈয়দ আহম্মদ এর ছেলে আয়ুবআলী (৫০) । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন উত্তর বাসষ্ট্রান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়। এঘটনায় পুলিশ কাভার ভ্যানটি আটক করে থানায় আনলে ও ভ্যানের ড্রাইবার সহ সবাই পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি।প্রত্যক্ষদর্শীরা ও ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানায়,সকাল ১১টার দিকে প্রাণ আর এফ এল এর কাভার ভ্যানটি বে-পরোয়া ভাবে চালিয়ে ভোলা চরফ্যাশন সড়ক দিয়ে চরফ্যাশনে যাওয়ার পথে ২ মোটর সাইকেল আরোহীকে সামনের দিক থেকে ধাক্কা দিয়ে পালিলে যাওয়ার সময় উত্তেজিত জনতা ড্রাইভার হেলপারকে ধাওয়া দিলে গাড়ি রাস্তার উপর ফেলে তারা পালিয়ে যায় ।
এতে দুই মটর সাইকেল আরোহী ছিটকে রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়। তাদের মোটর সাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস অফিসের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এনে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা খারাপ হলে তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন ।কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোবাশ্বের হাসান লিমন জানান তাদের অবস্থা খারাপ বিধায় তাদেরকে ভোলা সদর হাসপাতে প্রেরণ করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, কাভার্ড ভ্যানটি একজন মোটর সাইকেল আরোহীর পায়ের উপর দিয়ে চালিয়ে যায় ।ভ্যানটি আটক করে থানায় আনায় হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।


