মোঃ সিজান খাঁন সোহাগ ভৈরব জোনাল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় গত জেএসসি পরীক্ষা চলাকালীন সময় শিক্ষকরা প্রকাশ্যে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা এসিলেন্ট অফিসারের উপস্থিতিতেই নকল নিয়ে ছোটাছুটি করার সময় বিভিন্ন ধরনের বইপত্র সহকারে ধরা পরে সাংবাদিকদের ক্যামেরায় এই বিষয়গুলো সাংবাদিকরা পরদিন টিভি মিডিয়াতে তুলে ধরলে ক্ষিপ্ত শিক্ষকরা বিভিন্ন ধরনের মিথ্যে বানোয়াট কাহিনী উল্লেখ করে সাংবাদিকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করে এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে
বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আলহাজ্ব রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হান্নান খাদেম যুগান্তর উপজেলা প্রতিনিধি জনাব মহিউদ্দিন মিশু, এশিয়ান টিভি আখাউড়া উপজেলা প্রতিনিধি আবির, মাই টিভি আখাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ জালাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি কবি আফজাল খান শিমুল, ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন লিমিটেড ভৈরব জোনাল পরিচালক সিজান খান সোহাগ, সাংবাদিক আখাউড়া উপজেলা প্রতিনিধি দ্বীন ইসলাম খান রাব্বী মিয়া জুয়েল মোজাদ্দেদী মানবাধিকারকর্মী আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন আশিকুর রহমান আশিক , ইসমাইল ,অপু, দৈনিক প্রভাতী খবর আখাউড়া প্রতিনিধি নিজাম উদ্দিন, ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ গন।


