ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় একটি ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) শহরের টেংকের পাড় এলাকা থেকে সোমবার বেলা দেড়টার দিকে ছেলেশিশুর মরদেহটি উদ্ধার করা হয়। তবে শিশুটির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, ডাস্টবিনে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান।