বড়াইগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে এক যুবক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মামুন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চান্দাই-রাজাপুর সড়কের সৈয়দ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার গোপালপুর উত্তরপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, সন্ধ্যায় বালু বোঝাই একটি ট্রাক চান্দাই এলাকায় যাচ্ছিল। পথে চান্দাই-রাজাপুর সড়কের সৈয়দ মোড়ে এলে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ অবস্থায় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে পথচারী মামুন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন ওসি।