ভাইরাল সানির ছবি, সানির স্নেহে উষ্ণতা খুঁজে পেল নিন্দুকরা!

বিনোদন ডেস্কঃ অনেক দিনই কেটে গিয়েছে, তিনি তাঁর পুরনো কর্মজীবন ছেড়ে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন অভিনেত্রী হিসেবে। স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা।

আবারও তিনি চর্চার শিরোনামে। এবং এবার একা নয়, স্বামী ড্যানিয়েল ওয়েবর ও মেয়ে নিশার নামও জড়িয়েছে। সানি লিওন। অনেক দিনই কেটে গিয়েছে, তিনি তাঁর পুরনো কর্মজীবন ছেড়ে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন অভিনেত্রী হিসেবে। স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা।

এক বছর আগে সানি ও ড্যানিয়েল, লাতুর থেকে দত্তক নেন এক শিশু কন্যার। নাম দেন নিশা। তার কয়েক মাস পরেই সারোগেসির মাধ্যমে সানির সুখের সংসারে আগমন হয় দুই যমজ শিশুর— নোয়া ও অ্যাশার।

সবই ঠিক চলছিল। ঝড় উঠল সানি, ড্যানিয়েল ও ছোট্ট নিশার একটি ছবি ঘিরে। ১৭ জুন আন্তর্জাতিক ‘ফাদার্স ডে’ উপলক্ষে ড্যানিয়েল তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ড্যানিয়েলের কোলে শুয়ে রয়েছে নিশা, পাশে রয়েছেন সানিও।

সেই ছবিতেই ট্রোল্‌ড হয়েছেন সানি। দেখুন সেই ছবি—