আন্তর্জাতিক ডেস্ক : রোববার সকালে রাজ্যের পাউদি গরওয়াল জেলার নাইনিদান্দা ব্লকের পিপালি-ভোয়ান মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন।
পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ( এনডিআরএফ) একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
২৮ আসনের বাসটিতে ৫৮ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এসপি জগত রাম জোশি। বাসটি ভোয়ান থেকে রামনগর যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
গরওয়ালের কমিশনার দিলিপ জাওয়ালকার জানান, আহতদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেদী সিং রাওয়াত এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবার প্রতি দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার করে রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তথ্য : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া


