নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে পরশুরামের বিলোনীয়া স্থলবন্দরে বাংলাদেশি যাত্রীদের ভারতে যাতায়াতসহ আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের শুধু নিজ দেশে প্রবেশের সুযোগ রয়েছে। স্থলবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টা থেকে ভারতীয় অংশের মুহুরীঘাট কেন্দ্রে কোনো বাংলাদেশি ভিসাধারী যাত্রীদের ভারতে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হচ্ছে।
তবে শনিবার (১৪ মার্চ) চার ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন।
আর বাংলাদেশ থেকে ফেরত গিয়েছেন নয় নাগরিক। শুক্রবার ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তবে স্থলবন্দর দিয়ে এখনো দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। শনিবার দিনগত রাত পর্যন্ত অন্তত ৩০টি সিমেন্টবাহী গাড়ি ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম জানান, হয়তো কয়েক দিনের মধ্যে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।
বিলোনীয়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ সুজাত আলী মজুমদার জানান, শুক্রবার (১৩ মার্চ) থেকে ভারতের মুহুরীঘাট কেন্দ্রে কোন বাংলাদেশি যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে। শুধু ভারতীয় যাত্রীদের গ্রহণ করছে।


