ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার দেওয়ানেরখামার গ্রামের নিজ বাসভবনে তিনি ইনতেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কিশলয় বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠান প্রধান ছিলেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার বাদ জোহর তাকে রাষ্ট্রীয় মর্যদায় ভুরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।


