ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ বর্তমান পরিস্থিতিতে করোনার বিস্তার রোধ ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গনসচেতনতা সৃষ্টিসহ টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি ও করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় আগামী ৭ অগাষ্ট থেকে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিট-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী সফলে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।


