ভুরুঙ্গামারী থেকে নিজস্ব সংবাদদাতাঃ,মোক্তার হোসেন সরকারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ এপ্রিল দূপুরে কামরুল ইসলাম নামক ১১ বছরের কিশোর পানিতে ডুবে মারা গেছে।
একই দিন থানাপুলিশের পরিদর্শন শেষে স্হানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের প্রত্যয়নের পর রাত প্রায় ১০ টায় নামাযে জানাজা শেষে পারিবারিক গেরস্হানে লাশ দাফন করা হয় জানা গেছে পাথরডুবি ইউনিয়নের দক্ষিন বাঁশজানী গ্রামের জনৈক আব্দুল করিমের পুত্র কামরুল ইসলাম কিছুটা অপ্রকৃস্হিত ছিল।
রোববার দূপুরে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু বেলা গড়িয়ে গেলেও ফিরে না আসায় তার মা ছেলের পিতা করিমকে সংবাদ দেয়। অনেকে মিলে তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়।এরই মধ্যে খোঁজ মিলে যে বাড়ী হতে আনুমানিক ত’শ গজ দূরে একটি পুকুরে সে পড়ে আছে।লোকজন ধরাধরি করে তাকে মৃত অবস্হায় পুকুর হতে উদ্ধার করে।
শেষ বিকেলে আব্দুল করিম নিজে থানায় গিয়ে ঘটনা জানালে তদন্তের জন্য থানা পুলিশ ঘটনাস্হলে এসে লাশের সুরৎহাল লিপিবদ্ধ করে।ততক্ষণে পাথর ডবি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির অকুস্হলে পৌঁছালে তার প্রতায়নে লাশ দাফন করা হয়।


