মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী থেকে ঃ গতকাল সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়ন পরিষদে বিলুপ্ত ঘোষিত ছিট মহলের ভোটারদের ভোট প্রদান ও ভোটার এডুকেশন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মশিউর রহমানের স ালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান সরকার, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা পাথরডুবী এবং স্থানীয়দের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল করিম, ছিট মহল বিনিময়ের সাবেক উপজেলা সভাপতি তারিকুল ইসলাম এবং সাবেক ছিটমহলে নির্মিত সাহেবগঞ্জ সেউতিকুরশা হাই স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সাহেবগঞ্জ, সেউতিকুরশা, দীঘলটারী প্রভৃতি সাবেক দশটি ভারতীয় ছিটমহলের ভোটাররা উপস্থিত ছিলেন।
বিশেষ উল্লেখ্য যে, ভূরুঙ্গামারী উপজেলাধীন সাবেক ১৬টি এবং অভ্যন্তরে ভারতীয় ১০টি মোট ২৬টি সাবেক ছিট মহলের নাগরিকরা বিগত ১৯৯৫ সাল পূর্ববর্তী সাবেক পূর্ব পাকিস্তান আমল থেকে নিবন্ধিত ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আরও উল্লেখ্য যে, ১৯৮৪ সালে বাংলাদেশের সাবেক বৃহত্তম ছিটমহল মশালডাঙ্গা থেকে পাথরডুবী ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সাবেক ১ নম্বর ওয়ার্ডে শ্রী অশোক কুমার চক্রবর্তী এবং মোঃ হোসেন আলী নামে দুই ব্যক্তি মেম্বার পদে নির্বাচিত হয়ে যথারিতি ইউনিয়ন পরিষদের কার্যাবলী সম্পাদন করেছেন। তখন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোঃ শওকত আলী খন্দকার। সেই সময়ে ছিট মশালডাঙ্গায় পৃথক ১টি ভোট কেন্দ্র স্থাপিত হয়েছিল। কুচবিহার জেলা শাসক এবং বৃহত্তর রংপুরের জেলা প্রশাসকের মধ্যেকার রাষ্ট্রীয় সমঝোতায় তখনকার ভোটগুলিতে ছিটমহলবাসীরা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত ভারতীয় ছিটমহলবাসীরা সানন্দে ভোট প্রদানের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। একটি জরিপে দেখা গেছে যে, ছিটমহলের প্রায় ছয় শতাধিক ভোটার জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে তাদের ভোট প্রদান করবেন।


