ভূরুঙ্গামারীতে মহানামজঞ্জ

মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে ঃ- ভূরুঙ্গামারীর ইন্দ্রপ্রসাদ দেব-মন্দিরে মহানামজঞ্জ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জানুয়ারি শ্রীমদ্ভাগত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
বিশেষ অতিথী ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন। পরে অধিবাসকীর্ত্তণ, মহানামজঞ্জ ও শ্রী কৃষ্ণের লীলা কীর্ত্তণ পরিবেশিত হয়। নামসুধা পরিবেশনায় অংশগ্রহণ করেন রংপুরের যুগোলকিশোর সম্প্রদায়, নবগোপাল সম্প্রদায়, মা-যোগমায়া সম্প্রদায় এবং ঠাকুর গাঁয়ের গীতাঞ্জলী সম্প্রদায়।
লীলাকীর্ত্তণ পরিবেশন করেন যশোরের শ্রী অঞ্জলী সরকার, কলকাতার শ্রীমতি মায়া মন্ডল, শ্রী প্রাণপ্রদীপ ঘোষ এবং স্থানীয় প্রাণকৃষ্ণণ মহন্ত প্রমুখ। গত ১১ জানুয়ারি কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইন্দ্র-প্রসাদ দেব-মন্দিরে সভাপতি শ্রী রবিন্দ্রনাথ বলেন অন্যান্য বছরের ন্যায় এবারেও আমরা বিশ্ব-শান্তি কল্পে নির্বিঘেœ ৩০তম মহানামজঞ্জানুষ্ঠান করেছি। হিন্দু ছাড়াও ভিন্ন ধর্মের লোকেরাও ভাব-গাম্ভীর্যময় পরিবেশে জঞ্জানুষ্ঠান উপভোগ করেন।