ভূরুঙ্গামারীর ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মোক্তার হোসেন ভূরুঙ্গামারী কুড়িগ্রাম ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাজারের ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরীর স্বত্ত¡াধিকারী ইসমাইল হোসেনকে ২৫ হাজার টাকা এবং পাটেশ্বরী বাজার এলাকার মুক্তা আইসক্রিম ফ্যাক্টরীর স্বত্ত¡াধিকারী আসাদুজ্জামান ওরফে গোলাম রসুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জয়মনিরহাট এলাকার একটি লাচ্ছা সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিক আব্দুল কাদেরকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম। এসময় বিএসটিআইয়ের পরিদর্শক দেলোয়ার হোসেন তার সাথে ছিলেন ।

জাহাঙ্গীর আলম জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাদের উৎপাদিত অননুমোদিত পণ্যগুলো ধ্বংস করা হয়েছে।