ভোলার চরফ্যাশনে কোষ্টগার্ডের অভিযানে ১২০ মন জাটকা আটক

জেলা প্রতিনিধিঃ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনালের নিদেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী (১১ জানুয়ারি ) শনিবার রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে একটি কেরিন ট্রলারসহ ১২০ মন জাটকা ইলিশ আটক করেছেন।
(১২ জানুয়ারি ) রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত জাটকা গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে ২০ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ ও ফোরকান এসময় উপস্তিত ছিলেন এবং কেরিন ট্রলারটি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে, এ অভিযান চলবে ৩১ জুন পর্যন্ত চলবে, এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।