ভোলার চরফ্যাশন উপজেলা লকডাউন, মাঠে নামছে নৌ-বাহিনী

ভোলা প্রতিনিধিঃ  চরফ্যাশন ২৫ মার্চ॥ ভোলার চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার থেকে সব দোকানপাট ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। তার আগের দিন বন্ধ ঘোষণা করেছেন গণ পরিবহন। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া জনগনকে বাজারে আসতে নিষেধ করেছেন ।
একের অধিক লোক এক সাথে চলতে পারবেন না। এসময়ে ট্রাক কাভার্ডভ্যান ওষুধ জরুরি সেবা জ্বালানি পচনশীল পণ্য পরিবহন ও ফার্মেসী মুদি মাছ ও কাচাবাজার নিষেধাজ্ঞার বাইরে থাকবে। প্রশাসনকে সহায়তা এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে থাকবে নৌ-বাহিনী।
উপজেলার বেতুয়া ঘোষেরহাট লেতরা দক্ষিন আইচা বাজারের সকল লঞ্চ বন্ধ ও চরফ্যাশন- থেকে চট্রগ্রাম খুলনা যশোর ভোলা বরিশালের সকল যানবাহন মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ।