ভোলার চরফ্যাসনে উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ৩০ দোকান ভস্মীভূত

বিশেষ প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন বাজারে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আগুন লেগে ছোটবড় প্রায় ৩০ টি দোকান পুড়ে গেছে। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।